বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজির উদ্যোগে সোমবার এক কন্টিনিউড মেডিক্যাল অ্যাডুকেশন (সিএমই) অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো: শাহিনুল আলম।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিওলজি সোসাইটির প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার (অব) সৈয়দ আওসাফ আলী।

সিএমই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও রেডিওলজি সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেডিওলজি সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম এ বি সিদ্দিকী, সোসাইটির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক মো: মিজানুর রহমান, সাবেক মহাসচিব অধ্যাপক খলিলুর রহমান।

সিএমই অনুষ্ঠানে নির্দিষ্ট বিষয়ের ওপর বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ জহিরুল আলম, লে, কর্ণেল মুহাম্মদ মামুনুর রশীদ, সোসাইটির বৈজ্ঞানিক সেক্রেটারি অধ্যাপক শারমিন আখতার রুপা।

সিএমই পরিচালক করেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা: শামসুন নাহার শামস।