সাবেক ছাত্রদের উদ্যোগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ৬৮তম রাজশাহী মেডিক্যাল কলেজ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) কলেজ জীবনের পুরনো দিনগুলোর স্মৃতিচারণ ও কেক কেটে দিবসটি পালন করা হয়।

সিনিয়র, জুনিয়র ও বন্ধুদের আবার একই ছাদের নিচে পেয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন অনেকে। এক সময়ে যুবক বয়সের মেডিক্যাল শিক্ষার্থীদের আজ অনেকেই মেডিক্যাল কলেজ ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একসাথে মিলিত হয়ে সুখ-দুঃখের গল্পের মাধ্যমে শেষ হয় ঢাকার আরএমসি দিবস।

সাবেক ছাত্র ও বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুনীর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউ’র ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা: সাইফুল ইসলাম সেলিম, কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: আসলাম হোসেন, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা: মাহাবুবুর রহমান বাবু, এনেস্থেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা: হাসনুল আলম শামীম, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা: আশরাফুল ইসলাম গুলি, একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা: সাইফুল ইসলাম টিপু, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: ইউনুস আলী, ডা: শহীদুল হক রাহাত, নাক-কান বিভাগের সহযোগী অধ্যাপক ডা: তৌফিকুর রহমান, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও ভিসির একান্ত সচিব ডা: রুহুল কুদ্দুস বিপ্লব, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা: সানোয়ার হোসেন, ডা: আতিকুল আলম, রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: অলোক প্রমুখ।

আলোচনা সভায় রাজশাহী মেডিক্যাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরো গতিশীল ও কার্যকর করার সিদ্ধান্ত হয়। এছাড়াও সাবেক আরএমশিয়ানদের পক্ষ থেকে আগামীতে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।