‘সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় আমার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো বিশ্ববিদ্যালয় দিবস।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন, দোয়া মোনাজাতের মাধ্যমে শুরু হয় র্যালি, কেককাটাসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
আরএমএসটিইউ প্রতিষ্ঠার ২৪ বছরে পদার্পণ উপলক্ষে সেমিনার, গবেষণা উপস্থাপনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন ছিল দিনব্যাপী কর্মসূচিতে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান সম্মেলন উদ্বোধন করেন
এ সময় বিশ্ববিদ্যালয়ের পথচলার অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন নরওয়ের প্রফেসর এস. এম. আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখায় শিক্ষার্থীদের ও নবনিযুক্ত শিক্ষকদের দেয়া হয় সংবর্ধনা। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তোলে পুরো ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের আয়োজকরা জানায়, এই আয়োজন শুধু একাডেমিক নয়, বরং শিক্ষার্থীদের গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণে উৎসাহিত করবে।