জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ১৭ রমজান উপলক্ষে বদর দিবসের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো: আমিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি। এছাড়াও জাবি শাখা ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

আমিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘কোরআন মুসলিমদের পরিচয় কিন্তু দুঃখজনক বিষয় আজকে মুসলমানরা কোরআন থেকে অনেক দূরে। আমরা বিভিন্ন বই পড়ি কিন্তু কোরআন পড়ি না। যার ফলে আমরা নেতৃত্ব থেকে দূরে। এজন্যই আজ বিশ্বে মুসলমানরা নির্যাতিত। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল কিন্তু তারা সুশৃঙ্খল ছিল। পৃথিবীর বিভিন্ন যুদ্ধে তারা সংখ্যায় কম হলেও তাদের ঈমানি শক্তির কারণে তারা ইসলাম শাসন প্রতিষ্ঠা করে।’

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। এখনো ফ্যাসিস্টদের দোসর যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে তাদের অপসারণ চাই। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’

শাখা শিবিরের সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি শিক্ষার্থীদের সৎ কাজের গুরুত্ব এবং অসৎ কাজ থেকে বিরত থাকার উপদেশ দেন।

অনুষ্ঠানে ৫০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।