জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এতে আরো জানানো হয়, উল্লেখিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং উক্ত ফরমের প্রিন্ট কপিসহ আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা আবেদন করা কলেজে (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৪ মে ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস/গুরুত্বপূর্ণ নোটিশ অপশন থেকে জানা যাবে।