দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার টিঅ্যান্ডটি বাজার মোড়ে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিরামপুরের শালিকাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সজীব হাসান ও তহিদুর রহমানের ছেলে রাব্বি।

জানা গেছে, দুই বন্ধু সজীব ও রাব্বি মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে টিঅ্যান্ডটি বাজারে একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যান।

ফলে দুইজন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

বিরামপুর থানার এসআই সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে, ড্রাইভার পলাতক রয়েছে।