মুন্সীগঞ্জের দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি মমিন বিশ্বাসের মা কোহিনূর বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার ছয় ছেলে ও দুই মেয়ে রয়েছেন। দুই বছর আগে তার স্বামী তৈয়ব আলী বিশ্বাস মারা যান। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস।
এক শোকবার্তায় তিনি বলেন, কোহিনূর বেগম ছিলেন একজন ধার্মিক, সরলপ্রাণ ও সম্মানিত নারী। তার মৃত্যুতে আমরা একজন গুণবতী মানুষকে হারালাম। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করেন।
এছাড়া মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতিসহ অন্য সাংবাদিক নেতারা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নম্র স্বভাবের সাথে তার ধর্মপরায়ণতা ও মানবিক গুণের কারণে এলাকাবাসীর কাছে তিনি অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন। তার জানাজা ও দাফন স্থানীয় গ্রামে সম্পন্ন হয়েছে।