কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থানার ক্যাচমেন্ট এরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন জালালাবাদ ইউনিয়নের ছাতি পাড়ার আব্দুল বাছেদ ও ফিরোজ আহমদ, ইসলামপুর ইউনিয়নের গিয়াস উদ্দিন প্রকাশ গুরা মিয়া, ধর্মেরছড়ার মোজাম্মেল হক, পূর্ব নাপিতখালীর নূর উদ্দিন, ঈদগাঁও সদর ইউনিয়নের দক্ষিণ দরগাহ পাড়ার আব্দুর রহিম ও নূর মোহাম্মদ।

অভিযানে এসআই আজিমুল হক, এসআই সনক কান্তি দাস, এসআই মাহবুব আলম, ৪ জন এএসআইসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি ।