যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম বলেছেন, ‘মধ্যবিত্তদের স্বাস্থ্যসেবায় আস্থার জায়গা হচ্ছে ইবনে সিনা। ইবনে সিনার সাথে চুক্তি স্বাক্ষর হলে যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পরিবার কম খরচে সেবা পাবেন।’

বৃহস্পতিবার (৩ জুলাই) ইবনে সিনার সাথে শিক্ষা বোর্ডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইবনে সিনার এজিএম ও হেড অব মার্কেটিং আশরাফুল ইসলাম, সিনিয়র এজিএম ডা: মোহাম্মদ আলী, প্রশাসনিক প্রধান মুজাহিদুল ইসলাম, বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার সাইফুল ইসলাম, কর্মচারী নেতা মোমিন উদ্দীন প্রমুখ।

এজিএম আশরাফুল ইসলাম বলেন, ‘ইবনে সিনায় আসার পর টাকার অভাবে কারো চিকিৎসা বন্ধ হয় না। অসচ্ছল মানুষের পাশে ইবনে সিনা ছিল, আছে এবং থাকবে।’

উল্লেখ্য, যশোর শিক্ষা বোর্ডে কর্মরতদের সাশ্রয়ী মূল্যে সেবা দিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বোর্ডের ইতিহাসে এ ধরনের সেবা প্রদানের উদ্যোগ এবারই প্রথম। এতে সন্তোষ প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।