বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য ও বৃহত্তর ফরিদপুর ও নোয়াখালী জেলার সাবেক আমির মাওলানা রফি উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার ইমামতি করেন মরহুমের বড় জামাতা, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক।

বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুম, নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান, সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা মহানগরের আমির মাওলানা দ্বীন মোহাম্মদ, নোয়াখালী জেলার সাবেক আমির মাওলানা আলাউদ্দিন, জেলা নায়েবে আমির অধ্যক্ষ সাইয়েদ আহমেদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন এবং কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।

এ সময় নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জানাজার পর রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে মাওলানা রফি উদ্দিনকে দাফন করা হয়।