পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আলমাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঈশ্বরদীর ইপিজেড রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমাস উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঈশ্বরদী শহরে যাচ্ছিলের আলমাস। পথে ইপিজেড রোডে দ্রুতগামী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কড়ই গাছের সাথে ধাক্কা লাগে রাস্তার ওপর পড়ে যান তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার সংবাদ আমরা শুনেছি। এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’