সৌদি আরবের রিয়াদে দুর্ঘটনায় মারা গেছেন মো: নজরুল ইসলাম (২৪) নামে সিলেটের এক যুবক।
শুক্রবার (১৮ এপ্রিল) সৌদি সময় ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নজরুল ইসলাম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের মুরারগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নজরুলের পিতা নিজাম উদ্দিন।
জানা গেছে, শুক্রবার সৌদি সময় ভোর চারটার দিকে একটি বহুতল ভবনে কাজ করছিলেন নজরুল। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এসময় ভবনের নিচে থাকা একটি লোহার রড তার শরীরে ঢুকে গেলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।