স্ত্রী হত্যার দায়ে বান্দরবানে মো: কামাল হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে আসামিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বরে বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের পূর্ব চাম্বির ডিগ্রি খোলা পাড়ায় পারিবারিক কলহের জের ধরে ওই এলাকার মরহুম দুলা মিয়ার ছেলে মোহাম্মদ কামাল হোসেন (৩৬) তার স্ত্রী কদর বানুকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তার বড় ভাই মো: আকবর হোসেন লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ মামলাটির রায় প্রদান করেন।