বাসা থেকে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন মুন্সীগঞ্জ শহরের স্কুলছাত্রী সামিউল ইসলাম শাওন (১৫)। গত শুক্রবার (১৬ মে) সকালে শহরের খালইস্ট এলাকার ভাড়া বাসা থেকে বের হন।

মঙ্গলবার বিকেল পর্যন্ত তার সন্ধান মেলেনি। এ ঘটনায় শুক্রবার রাতেই সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাওনের বাবা।

শাওন শহরের উত্তর কোটগাঁওয়ের কাজী কমরউদ্দিন ইনস্টিটিউশনের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামের প্রবাসী বাবুল দেওয়ান ছেলে। পরিবারসহ খালইস্ট এলাকার চাঁন মিয়ার বাড়ির ভাড়া থাকেন তারা।

বাবুল দেওয়ান জানান, ১৬ মে সকাল ৭টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার আলদী বাজার এলাকার মাঠা খেতে বের হন তার ছেলে। ওইদিন সকাল সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে সর্বশেষ ছেলের সাথে তার কথা হয়। এর কিছু সময় পর থেকেই শাওনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।