তুরাগ (ঢাকা) সংবাদদাতা
উত্তরা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বদরুল আলম মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে মাহতাব ফারাহী বিজয়ী হয়েছেন।

বুধবার (২২ জুলাই) উত্তরায় জসীমউদ্দিন রোডস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচনে মোট ভোটার ১১৯ জন। এতে ১৩টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় দুই প্রার্থী নিহত হওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক সম্পাদক পদে শিপার মাহমুদ এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে আবুল কালাম আজাদকে বিজয়ী ঘোষণা করা হয়।