বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর চৌমুহনী ও বেগমগঞ্জ উপজেলার উদ্যোগে রাজনৈতিক নেতাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের এরস্টেক ভ্যালি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি, খেলাফত মজলিস (একাংশ) এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা আলাউদ্দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
চৌমুহনী শহর জামায়াতের আমির মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান ও মোফাখেখর হোসাইন নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক চৌমুহনী পৌর মেয়র ও সাবেক নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিম, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদ, নায়েবে আমির মোবাশ্বের হোসেন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত এলাহী রুমি, চৌমুহনী বড় মসজিদ কমিটির সেক্রেটারি ব্যবসায়ী দেলোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও বিএনপির চৌমুহনী পৌরসভা সভাপতি জহির উদ্দিন হারুন, সেক্রেটারি মহসিন আলম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জিএস রুবেল, এলডিপির বেগমগঞ্জ উপজেলা সভাপতি বদিউল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা সেক্রেটারি মুফতি শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মহিউদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শহর সভাপতি প্রফেসর মোস্তাফিজ রহমান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম (বিএসসি), খেলাফত মজলিস নোয়াখালী জেলা সেক্রেটারি মোরশেদুল আলম মাসুম, গণ অধিকার পরিষদের জেলা সহকারী সেক্রেটারি মো: ইউসুফ, ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সাংগঠনিক আবুল খায়ের (হিরন), প্রচার সম্পাদক সুফল, চৌমুহনী পৌরসভা সেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ সুমনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।