মুন্সীগঞ্জে মাটি, পানি ও পরিবেশ রক্ষায় সরকারি খাল উদ্ধারের দাবিতে টংগিবাড়ী খাল রক্ষা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা করেছে।
বুধবার (২ জুলাই) সকাল ১১টার দিকে টংগিবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
টংগিবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার জনগণ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ, খাল পুনঃখনন, খালের তীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দখল দূষণ রোধে প্রশাসনিক নজরদারি রাখা, স্থানীয় জনগণকে নিয়ে খাল রক্ষা কমিটি গঠন করার দাবি সম্বলিত একটি স্মারকলিপি টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রদান করা হয়েছে।
টংগিবাড়ী খাল রক্ষা পরিষদ থেকে পদ্মা নদীর সাথে সংযোগকারী কলমা, ভরাকর, মারৈর বালিগাও আড়িয়াল খালগুলো পুনরুদ্ধার করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানানো হয়।
খালগুলো দখলে এবং দূষণে ফসল আবাদে ক্ষতিকর প্রভাব পরছে। বর্ষার পানি সরতে না পারায় জলাবদ্ধতায় এ এলাকায় তিন ফসল চাষ করা যাচ্ছে না।