ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে ১৭জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৭ মে) ভোর ৫টার দিকে হরিপুর উপজেলার চাপসার সীমান্তে পুশ ইন করা ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি-৪২ দিনাজপুর ব্যাটালিয়ন সদস্যারা চাপসার বিওপির সীমান্ত মেইন পিলার থেকে বাংলাদেশের আনুমানিক ২০ গজ অভ্যন্তরে রামপুর এলাকায় তাদের দেখতে পায়। পরে তাদেরকে সন্দেহজনক গতিবিধি দেখে তাদেরকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার বেনাপল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা: পারভীন বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার মরহুম সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা থানার মরহুম রবিউল ইসলামের স্ত্রী মোছা: নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মরহুম ইউসুফ আলীর স্ত্রী মোছা: ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর সদর থানার মরহুম আরশাদুল হকের স্ত্রী মোছা: শায়না শেখ (৪০), যশোর জেলার ঝিকরগাছা থানার মরহুম রবিউল গাজীর স্ত্রী মোছা: রহিমা গাজী (৪৫), যশোর জেলার মনিরামপুর থানার আলআমিন মিয়ার স্ত্রী মোছা: বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা: রাশিদা বেগম (৬০), ছেলে সাইফুল ইসলাম (৩৫), সাইফুলের স্ত্রী মোছা: নুরতাজ বেগম (৩০), মেয়ে মোছা: সায়রা খাতুন (১১), ছেলে সাহেল (৭), বরিশাল জেলার গৌরনদী থানার সোহেল সিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্যার স্ত্রী মোছা: লাভলী (৩৫), ছেলে রহিম (১৬), মো: সামিউল মোল্যা (৪), মেয়ে মোছা: আফসানা মোল্যা (৬)।
এ বিষয়ে চাপসার বিওপি কমান্ডার জানান, আটক ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশের দায়ে হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, সীমান্তে ১৭ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে।