পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২।

আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ' গান পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন শুরু হয়।

পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসক একই মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শহরের টাউন ক্লাবের আয়োজনে দেশীয় খাবারের আয়োজন করা হয়।

নববর্ষ উদযাপন ও মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জেলা পুলিশ জানিয়েছে।