‘সফলতার ছোঁয়া পেতে খুঁজবো ভালো সাথী, নিত্য হবে গান কলতান নিত্য চড়ুইভাতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখার আয়োজনে ‘চড়ুইভাতি অনুষ্ঠান’- ২০২৫ শিশুদের উৎসবের রূপ নেয়। ছুটির দিন শনিবারে গান আবৃত্তি বিতর্ক বক্তৃতা খেলাধুলায় মেতে উঠে এক ঝাঁক শিশু কিশোর।
সবুজে ঘেরা শহরতলীর কাজিরবাগ ইকো পার্কে উৎসবমুখর এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর এবং জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আসরের সিএসডি সম্পাদক ইমরান জাবির, কেন্দ্রীয় আসরের ফুলমেলা সম্পাদক শাহ আলম, কেন্দ্রীয় আসরের সাবেক সহকারী অফিস সম্পাদক আলমগীর হোসেন শান্ত, ফেনী শহর শাখার সাবেক পরিচালক মুশফিকুর রহমান আরাফাত।
শহর শাখার উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও শাখা পরিচালক মুনতাসির আহমেদ মাহির পরিচালনায় সহকারী পরিচালক ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও অফিস সম্পাদক খালেদ সাইফুল্লাহ মাসুমের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই অনুষ্ঠানে ৮০ জন কুঁড়ি অংশগ্রহণ করে।
সমাপনী সেশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গান ,অভিনয়, আবৃত্তি ,বিতর্ক ,ফুলকুঁড়ি গেমস মাঠের কাজের শ্রেষ্ঠ চৌকস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট ও অন্যান্য শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
শৃঙ্খলা এবং খেলাধুলা ও ব্যায়াম বিভাগের কার্যক্রম পরিচালনা করেন শাখার খেলাধুলাও ব্যায়াম সম্পাদক (ভারপ্রাপ্ত) ইফাজ উদ্দিন।
সাংস্কৃতি বিভাগের কার্যক্রম পরিচালনা করেন শাখার সংস্কৃতি সম্পাদক শাহজাদা আহমেদ হোসেন ইয়াস। চিকিৎসা বিভাগের দায়িত্ব পালন করেন শাখার সমাজ সেবা সম্পাদক ভারপ্রাপ্ত মুনতাসির রহমান। অনুষ্ঠানে রোবট শো দেখান শাখার বিজ্ঞান সম্পাদক ভারপ্রাপ্ত সামিউল তিশাত। মিডিয়া বিভাগের দায়িত্ব পালন করেন শাখার প্রযুক্তি সম্পাদক (ভারপ্রাপ্ত) সামিউল তিশাত। খাদ্য ও অর্থ বিভাগের দায়িত্ব পালন করেন শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ ত্বাহা, শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করেন শাখার শিক্ষা ও বিতর্ক সম্পাদক আব্দুল্লাহ শাকের রায়হান।