জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা দ্বিতীয় দফা কলম বিরতির দ্বিতীয় দিন আজ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতির সাথে একত্বতা ঘোষণা করে বেনাপোল কাস্টমস হাউজে ২৩ জুন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করে।
কাস্টম কর্মকর্তারা জানায়, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত কলম বিরতি পালিত হচ্ছে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রয়েছে। স্বাভাবিক আছে বন্দরের লোড-আনলোড প্রক্রিয়া।
বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতি কর্মসূচি পালন করেন এনবিআরের অধীন কাস্টম, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। ২৫ মে রাতে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা শেষে ২৬ মে কলমবিরতির কর্মসূচি প্রত্যাহার করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।