শরীয়তপুরের জাজিরা থানার বড় কৃষ্ণনগর (বিকেনগর) ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মো: জাহাঙ্গীর কাজীকে (৪৮) গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ২টার সময় উপজেলার বিকেনগর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহাঙ্গীর বিকেনগর ইউনিয়নের পূর্বকাজী কান্দি গ্রামের বাসিন্দা বাবর আলী কাজীর ছেলে।
জাজিরা থানা পুলিশ জানিয়েছে, তাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাঈনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।