বরগুনার বেতাগী উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভাকে কেন্দ্র করে পৌর শহরে দু’গ্রুপের ভিন্ন ভিন্ন মিছিল ও পথসভা করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বিকেল থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নৌবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এছাড়া রোববার (৬ এপ্রিল) বেতাগী উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা উপলক্ষে শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপুকে স্বাগত জানিয়ে সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান কবিরের নেতৃত্বে তার সমর্থকদের নিয়ে শনিবার বিকেলে পৌর শহরে একটি মিছিল করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদর্ক্ষিন করে বাসস্ট্যান্ডে এসে পথসভা করেন।

সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো: শাহজাহান কবিরের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জলিলুর রহমান খান নান্না, সাবেক পৌর বিএনপির সভাপতি মো: হাবিবুর রহমান খান নান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: হাফিজুর রহমান সোহাগ, সাবেক যুবদল সভাপতি মো: ফারুক হোসেন খোকন, সাবেক ছাত্রদল সভাপতি মো: নুরুল ইসলাম পান্না, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার জলিলুর রহমান, বেতাগী উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মনিরুজ্জামান জুয়েল, বরগুনা জেলা যুবদল সহ-সভাপতি ইকবল হোসেন বুলেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব কবির।

এ সময় সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জলিলুর রহমান খান নান্না বলেন, ‘বর্তমান উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে দলের ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করার জোরালো দাবি জানান।

বরগুনা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপুকে স্বাগত জানিয়ে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো: শাহজাহান কবির বলেন, ‘আগামী দিনগুলোতে তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে রূপান্তর করতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে জোরালো দাবি করেন।’

শনিবার সন্ধ্যার পরে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিকের নেতৃত্বে বরগুনা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপুকে স্বাগত জানিয়ে পৌর শহরে স্বাগত মিছিল বের করেন।

মিছিল শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: শাহিন, যুগ্ম আহ্বায়ক মো: মামুন পারভেজ আসাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সিদ্দিকী।