বর্ষবরণের উৎসবের আমেজে মিশে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ সোমবার বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
এদিন সকাল ১১টায় নগরীর রাজবাড়ি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বাদ্যযন্ত্রের তালে তালে, নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে বর্ণিল ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে রথখোলায় গিয়ে শোভাযাত্রাটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।
এছাড়া সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, আব্দুল মোতালেব, সাখাওয়াত হোসেন সবুজ, সাখাওয়াত হোসেন সেলিম, আবু তাহের মুসুল্লি, পারভেজ আহমেদ, খালেকুজ্জামান বাবলু, আক্তারুল আলম মাস্টার, মোহাম্মদ সাইজুদ্দিন প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আনোয়ার হোসেন বেপারী, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, ছাত্রদল নেতা জাফর ইকবাল জনি, মহিলা দল নেত্রী গুল নাহার সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের শতাধিক নেতাকর্মী।