বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘জাতির কাণ্ডারীর ভূমিকায় উলামায়ে কেরামের এগিয়ে আসা উচিত। সঠিক নির্দেশনা তাদেরকেই দিতে হবে। মানুষকে হেদায়াতের আলোয় আলোকিত করার জন্য উদ্বুদ্ধ করতে হবে।’

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর উলামা বিভাগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ঈদের প্রকৃত আনন্দ জীবনে রমজান মাস পাওয়া। দিনে সিয়াম আর রাতে কিয়ামের সুযোগকে কাজে লাগানো। জীবন পরিবর্তনের প্রচেষ্টাকে জোরদার রাখা।

উলামা বিভাগের আমির ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা শুরু করেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত।

ঈদ স্মৃতি, অভিজ্ঞতা এবং শিক্ষা শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন থানা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা খলীলুর রহমান, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা আসাদুর রহমান, হাফিজ মাওলানা জিল্লুর রহমান, অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মোল্লা, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল বাসিত, হাফিজ সৈয়দ আব্দুল আহাদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুল্লাহ আনসার, মাওলানা মঈনুল ইসলাম, ক্বারী মাওলানা শাহজাহান কবির, মাওলানা আব্দুর রহিম, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আজিজুল ইসলাম ফোরকানী, মাওলানা ফজলে রাব্বি জাকারিয়া, মাওলানা রাশিদ আহমদ প্রমুখ।