আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন বাংলাদেশের ইফতেখার
কোর্সটির অর্থায়ন করছে ভারত সরকারের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কোর্সটি আজ ১৬ জুন থেকে শুরু হয়েছে। শেষ হবে আগামী ২৮ জুন।
স্থান
নোয়াখালী
আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে ভারতে অংশ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন।
কোর্সটির অর্থায়ন করছে ভারত সরকারের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কোর্সটি আজ ১৬ জুন থেকে শুরু হয়েছে। শেষ হবে আগামী ২৮ জুন।
দেশটির হায়দ্রাবাদের এমসিআর হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত এবারের আয়োজনে পৃথিবীর ১৫টি দেশের ৫০ জন সাংবাদিক ও জনসংযোগবিদ অংশ নিয়েছেন। সাংবাদিকতা, তথ্য ও জনসংযোগ পেশায় নিয়োজিত রয়েছেন এমন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে এবার ইফতেখার হোসাইনকে মনোনয়ন দেয়া হয়।
অংশগ্রহণকারীরা জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশন’ বিষয়ের উপর পেশাগত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজ কর্মস্থলে দক্ষতা উন্নয়নে সুযোগ পাবে। এতে করে বৃত্তিপ্রাপ্ত অংশগ্রহণকারীরা কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশে ফিরে গিয়ে নিজ প্রাতিষ্ঠানে প্রয়োগ করতে পারবে।
প্রশিক্ষণ কোর্সের রিটার্ন এয়ার টিকেট, লিভিং এক্সপেন্স এবং দর্শণীয় স্থান ভ্রমণের সকল খরচ ভারত সরকার বহন করবে।