ময়মনসিংহে ভুট্টা ক্ষেত থেকে নাহিদ আলী (১৮) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছ পুলিশ।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১টায় ময়মনসিংহ সদর উপজলার অষ্টাধর ইউনিয়নর কাউনিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নাহিদ সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের চরশষা গ্রামের কামরুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার নাহিদ আলী ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর থেকে তার খোঁজ মিলছিল না। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে কোতায়ালি মডেল থানায় জিডি করা হয়। অনক খোঁজাখুঁজির পর শনিবার দিবাগত রাতে ভুট্টা ক্ষেতে তার লাশ দেখে পুলিশক খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

কোতায়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম খান জানান, ব্যাটারিচালিত অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে নাহিদকে হত্যা করা হয়। হত্যাকারীদের গ্রেফতার ও ভ্যানটি উদ্ধার করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।