সুসমাজ গড়তে সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যশোর জেলা প্রশাসক মো:আজারুল ইসলাম।
রোববার সকালে (৮ জুন) বেনাপোল সানরুফ অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় ঢাকাস্থ বেনাপোল সমিতির পাঁচজন সদস্য বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচজন সভাপতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, এখন সময় এসেছে সমাজকে পরিবর্তন করার। এ সময়কে কাজে লাগাতে হবে।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।
ঢাকাস্থ বেনাপোল সমিতির সভাপতি এম এস রেজোয়ান আক্তার শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান লিটন, মোস্তাফিজ্জোহা সেলিম, মফিজুর রহমান সজন, হবিবর রহমান, বেনাপোলের সুধী সমাজসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।