নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়িয়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে জামায়াতের উদ্যোগে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার সকালে এসব টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

জানা গেছে বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আলীম উদ্দিন সর্দার বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্থ তিনটি পারিবারকে টিন ও নগদ অর্থ প্রদান করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

এ সময় নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাহিত্য সংস্কৃতির সম্পাদক চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী পৌরসভা জামায়াতের আমির জসিম উদ্দিন, পৌর অর্থ সম্পাদক আমির হোসেন, পৌর জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি ডা: আহসান হাবীব, পৌর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মাঈনুর রহমান সাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।