লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের লালপুরে ঈদের বাজার শেষে বাড়ি ফেরার পথে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মইদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মইদুল ইসলাম লালপুর উপজেলার চামটিয়া গ্রামের ইউনূস আলীর ছেলে।

আহত ব্যক্তি একই গ্রামের মহোসিনের ছেলে সবুজ (৪২)।

জানা যায়, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মইদুল ইসলামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনা স্বীকার করে জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।