নোয়াখালীর কবিরহাট উপজেলায় শ্লীলতাহানির শিকার জমজ দুই বোনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ড্যাব ও বিএনপির নেতারা।
জেলা শহর মাইজদীতে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এগিয়ে আসা। এজন্য আমাদের নেতা তারেক রহমান মানবিক বিষয় চিন্তা করে এ পরিবারের পাশে দাঁড়ানো ঘোষণা দেন।’
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ।
তিনি বলেন, ‘ভুক্তভোগী পরিবারকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনি ও চিকিৎসা সহায়তা দিতে তারেক রহমানের পক্ষ থেকে বিষয়গুলো তুলে ধরেন তিনি।’
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুনর রশীদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল হোসাইন বুলবুল, নোয়াখালী ড্যাবের সভাপতি ডা: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা: মনোয়ার হোসেন তালুকদার প্রমুখ।