নেপালের ইনিশিয়েটিভস অব মিডিয়া ওমেনের (আইএমডব্লিও) চেয়ারম্যান শ্রীমতী লক্ষ্মী ভান্ডারীসহ নেপাল ন্যাশনাল টেলিভিশনের সিনিয়র এডিটর শীক্শা ভান্ডারি, সূচনা প্রেসের চিফ এডিটর কবিতা কুমারি অধিকারি টিএমএসএস’র বাস্তবায়িত উন্নয়নমূলক ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
গত ১৬ মে থেকে ১৮ মে বগুড়া জেলায় তারা টিএমএসএস’র বাস্তবায়িত উন্নয়নমূলক ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
টিএমএসএস দেশে দরিদ্র ও প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নয়নের জন্য দেশব্যাপী কাজ করছে।
এছাড়া ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বহুমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পরিদর্শক দল টিএমএসএস এর সফলতা এবং দরিদ্রতা বিমোচনে কিভাবে বেকার সমস্যার সমাধানে টিএমএসএস কাজ করছে তা সরেজমিনে দেখার জন্য তাদের এ পরিদর্শন।
পরিদর্শক টিম বগুড়ার মহাস্থানে ক্ষুদ্রঋণ কার্যক্রম, গ্রুপ পরিদর্শন এবং সফল উদ্যোক্তাদের জীবনী সংগ্রহ করেন।
টিএমএসএস এর স্বাস্থ্য সেক্টর পরিচালিত ১০০০ শয্যা বিশিষ্ট টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল ও টিএমএসএস’র ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করে বলেন, টিএমএসএস’র ক্যান্সার হাসপাতাল নেপালের জনসাধারণের উপকারে আসবে। পরিদর্শক দল আশাবাদ ব্যক্ত করেন টিএমএসএস’র উন্নয়নের ইতিহাস নেপালবাসীদের অনুপ্রাণিত করবে।