ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে স্থানীয় কলেজ গেটে এসে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান মিরনের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ম-সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মোমিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মাহফুজ খান প্রমুখ।
মিছিলে মহানগর ছাত্রদলের বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড শাখার নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়।