নাটোরের লালপুরে জমিতে পানি দিতে গিয়ে সাপের ছোবলে সাজেদুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার অর্জনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাজেদুল ইসলাম একই গ্রামের আব্দুল সাত্তার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে জমিতে পানি দেয়ার সময় সাপ ছোবল দিলে আত্মীয়-স্বজন বাড়িতে নিয়ে তাকে ওঝার কাছে নিয়ে যান। ঝাড়-ফুঁকে সুস্থ হয়ে না ওঠায় বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।