ফেনী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার ডায়াবেটিস হাসপাতালের কনফারেন্স রুমে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ডায়াবেটিক সমিতির অ্যাডহক কমিটির আহবায়ক মোহাম্মদ আল আমিন সরকার এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও অ্যাডহক কমিটির সদস্য সচিব মাহফুজা মতিন নবগঠিত কার্যনির্বাহী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, সহ-সভাপতি ডা. শহিদুল ইসলাম, আ. ন. ম. আবদুর রহিম ও সামিউল হক শাহিন, যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ ইলিয়াস ও মো: শাহ আলম বাদল, কোষাধ্যক্ষ মো: ওমর ফারুক ভূঁইয়া বেলাল, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ এবং সদস্যরা।
সভায় নবনির্বাচিত কমিটির নেতারা হাসপাতালের সেবার মান আরো উন্নত করার পাশাপাশি এটিকে দেশের অন্যতম সেরা হাসপাতাল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে হাসপাতালের কার্যক্রম ও পরিসর সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যতে এটিকে মেডিক্যাল কলেজে রূপ দেয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
উল্লেখ্য, গত ২৯ জুন জেলা প্রশাসক কার্যালয় থেকে এক অফিস আদেশের মাধ্যমে দুই বছরের জন্য কমিটির সভাপতি-সম্পাদকসহ ২৩ সদস্যের নাম ঘোষণা করা হয়।