ঢাকার ধামরাইয়ে দু’দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ অনুষ্ঠানের শুরু হয়।
প্রথম দিনে সকাল সাড়ে ৮টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টায় উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে ও সন্ধ্যায় মঞ্চ নাটক গম্ভীরা উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেল ৪টায় থেকে রাত ৯টা পর্যন্ত চলবে কনসার্ট। এতে থাকবেন কণ্ঠশিল্পী আখি আলমগীর, শিরোনামহীন ও অন্যান্য ব্যান্ড।
এছাড়া সোমবার ও মঙ্গলবার উপজেলা চত্বরে বৈশাখী মেলার আয়োজন থাকবে। এতে ৩৫টির মতো স্টল থাকছে।
এই বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করবেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মামনুর আহমেদ অনিক।
মামনুন আহমদ অনিক জানান, বাংলার ঐতিহ্য ধরে রাখা ও বাংলা বর্ষবরণ করার জন্য উপজেলা প্রশাসন বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।
তিনি সবাইকে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানান।