ঢাকার আশুলিয়ায় বজ্রপাতে ইদু মিয়া (৬০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বিকেল ৫টার দিকে আশুলিয়ার ভাদাইলে তিনবন্ধু মোড় এলাকার একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত ইদু মিয়া গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন কুঁজোপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

আশুলিয়া থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।