কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে হাদিস মিয়া (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেলের দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাদিস মিয়া সাগুলি গ্রামের মাজু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নিজ বাড়ির পেছনে বেড়া ঠিক করতে গিয়েছিলেন হাদিস মিয়া। হালকা বৃষ্টি উপেক্ষা করেই তিনি কাজটি করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মারা যান।
সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান ঘটনার বর্ণনা দিয়ে জানান, নিহত হাদিস মিয়া তার ভাতিজি-জামাই।
বজ্রপাতের ঘটনায় কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুর্শেদ।