সিলেটে প্রতি বছরের মতো এবারো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত হবে।
শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন আহমদ। এর আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান।
দরগাহে শাহজালাল র: জামে মসজিদ
নগরীর দরগাহে হযরত শাহজালাল র: মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম মাওলানা আসজাদ আহমদ।
আলীয়া মাদরাসা মাঠ
ঐতিহ্যবাহী সরকারী আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টার দিকে অনুষ্ঠিত হবে। নামাজের ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
জামায়াতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।
কুদরত উল্লাহ জামে মসজিদ
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টার দিকে অনুষ্ঠিত হবে। এ সময় ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত হবে। এ সময় নামজের ইমামতি করবেন হাফেজ মাওলানা মাওরানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টার দিকে অনুষ্ঠিত হবে, এ সময় নামাজের ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।
কালেক্টরেট মসজিদ
নগরীর কোর্ট পয়েন্টের কাছে কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামায়াত সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত হবে। এ সময় জামাতে নামাজের ইমামতি করেবন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।
এছাড়া পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টার দিকে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, সিলেট নগরীতে ৩৯১টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে শাহী ঈদগাহসহ সকল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। শাহী ঈদগাহ ময়দানে থাকবে তিনস্তরের বিশেষ নিরাপত্তা বলয়।
জেলা পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে, জেলার ২৮৪৬টি ঈদ জামায়াত উপলক্ষে পুলিশের সতর্ক অবস্থান থাকবে। বড় বড় ঈদ জামায়াতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।