মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পোনে ২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার পূর্ব গাওদিয়া গ্রামের মুক্তা আক্তার (২৭) ও আইরিন নেহা (২০)।

বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বোরহান-উল-ইসলাম নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে থানার এসআই অভিজিৎ পোদ্দারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই নারী মাদক কারবারির কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।