বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব বলেছেন, ‘১৯৪১ সালে সৃষ্টি হওয়া জামায়াত নানা বাধা-বিপত্তি অতিক্রম করে একদিন অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে।’

আজ শুক্রবার যশোর জেলা জামায়াতের রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন ও অঞ্চল টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস।

এছাড়া জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা ও অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।