ফেনী উন্নয়ন ফোরামের দশম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে ফেনী শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উন্নয়ন ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র করের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া বেলার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) রোমেন শর্মা, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান, ভাসানী ন্যাপের চেয়ারম্যান মাটার গিয়াস উদ্দিন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরা লাল চক্রবর্তী ও স্বদেশ কণ্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান।

এসময় এপিপি মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোরশেদ হোসেন, অ্যাডভোকেট খোরশেদ আলম, বীমা আখতার হোসেন চৌধুরী, দ্বীন মোহাম্মদ ও এ্যাডভোকেট শহীদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।