বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন বলেছেন, ‘ঘাম শুকানোর আগে শ্রমিকদের টাকা পরিশোধ করতে হবে। আর এ সুবিধা পেতে হলে ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে সবাই এক হয়ে কাজ করতে হবে।’ সামনে ঈদের আনন্দ শ্রমিকদের পরিবার যথাযথ পালনের জন্য মালিকপক্ষ বেতন-বোনাস দিয়ে শ্রমিক-মালিক বন্ধন অটুট রাখার আহ্বান জানান।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার উদ্যোগে চৌমুহনী বড় মসজিদে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা বোরহান উদ্দিন বলেন, ‘ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েক করতে হলে যোগ্য নেতা নির্বাচন করলেই শ্রমিকদের উন্নতি হবে, শ্রমিক যদি প্রাপ্ত পাওনা পেতে চান, যদি ঘাম শুকানোর আগে নিজের মেহনতের টাকা পেতে চান তাহলে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার সংগ্রামে শ্রমিকরা এক হয়ে কাজ করতে হবে।’

শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী পৌরসভা সভাপতি ওলি উল্ল্যা ইয়াসিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক রেজানুল হক। জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার আমির জসিম উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, চৌমুহনী বড় মসজিদের সেক্রেটারি ও বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন। জামায়াতের চৌমুহনী পৌরসভা কর্মপরিষদ সদস্য মোফাখখার হোসাইন নাসিম।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।