নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) উপহার হিসেবে পূবালী ব্যাংক পিএলসি একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে।
মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদদের রূহের মাগফেরাত এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি নোবিপ্রবি পরিবারকে এ উপহার প্রদানের জন্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ এবং পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ডিজিএম ও নোয়াখালী অঞ্চলের প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।
পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসির সিআরএম বুথের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, ব্যাংকটির পক্ষ থেকে নোবিপ্রবি ক্যাম্পাসে বৃক্ষরোপণের জন্য এক লাখ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।