বগুড়ার কাহালুতে বালতির পানিতে ডুবে সামিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা সাকিদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সামিয়া ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ওই শিশুর মা তাকে রেখে ওয়াশরুমে কাপড় ধোয়ার জন্য যায়। এ সময় শিশু সামিয়া খেলা করার একপর্যায়ে রঙের পানি রাখা বালতি থেকে খেলনা তোলার চেষ্টা করলে বালতির পানির ভেতরে ডুবে যায়। পরে সামিয়াকে বালতি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে তার মা।