রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় মোহাম্মদ রোহান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী ও পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টার দিকে মীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোহান ডেমরার শুকুরা টেংরা এলাকার মোহাম্মদ শফিউদ্দিনের ছেলে।

রোহানের বোনজামাই মোহাম্মদ সোহেল জানান, মোটরসাইকেল চালিয়ে ডেমরা মীরপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী রমজান পরিবহন নামের একটি বাস রোহানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।