সিলেটের গোয়াইনঘাটে নিজের ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় ট্রাক্টর উলটে আব্দুল মালিক (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের তিতারাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মালিক উপজেলার ৪ নম্বর লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি (দারিখাই) গ্রামের রফিক উদ্দীনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় ট্রাক্টরটি উলটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, নিজের ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে মোড় ঘুরানোর সময় ট্রাক্টর উলটে কৃষক আব্দুল মালিক মারা গেছেন। আমরা তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।