বরিশালে ল’ইয়ার্স কাউন্সিলের ঈদ পুনর্মিলনী

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

স্থান

বরিশাল

ঈদ পুনর্মিলনীতে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
ঈদ পুনর্মিলনীতে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল | নয়া দিগন্ত

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুর একটায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার সভাপতি অ্যাডভোকেট আ. ন. ম মহিউল ইসলাম তাহের।

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

অ্যাডভোকেট আবুল খায়ের শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার, বরিশাল জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু ও অ্যাডভোকেট আবদুল খালেক।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার সেক্রেটারি অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম।