নোয়াখালীর চাটখিলে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিষ্টার এম মাহবুব উদ্দিন খোকন এবং প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন।
এ সময় অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, চাটখিল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক শাহজাহান রানা, চাটখিল পৌরসভা বিএনপির সভাপতি দেওয়ান সামছুল আরেফিন শামীম, সাধারণ সম্পাদক এহসানুল হক মাসুদ। এতে বক্তব্য রাখেন যুবদলের সুলতান বাবর ও ওমর ফারুক প্রমুখ।