মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘ঝিকুট ফাউন্ডেশন’র উদ্যোগে ও ডা: আজমল হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে এক হাজার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।

শনিবার (২৯ নভেম্বর) উপজেলার উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই মেডিক্যাল ক্যাম্পে ‍দিনব্যাপী বিনামূল্যে ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও অন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ডা: আজমল হাসপাতালের পরিচালক মীর আশরাফ আলী রবিন।

ঝিকুট ফাউন্ডেশনর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেনের সভাপতিত্বে এ ক্যাম্পের পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইয়্যেদুল বাশার। রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করে সিরাজদিখান ব্লাডব্যাংক।

জাতিসঙ্ঘের আইসিটি কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) ও ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষের সেবায় আমরা নিয়মিত কাজ করছি।’

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন, ‘স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এটি ছিল এক সফল আয়োজন।’